Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই

পাপিয়া সারোয়ার | ছবি: ফেসবুক

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ১২ ডিসেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পীর স্বামী সারওয়ার আলম।

পাপিয়া সারোয়ারের মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল (১৩ ডিসেম্বর) শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

পাপিয়া সারোয়ার | ছবি: ফেসবুক

জানা গেছে, তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন সংগীতশিল্পী পাপিয়া। সম্প্রতি অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালে ২১ নভেম্বর। ছোটবেলা থেকেই রবীন্দ্র–অনুরাগী পাপিয়া ষষ্ঠ শ্রেণিতে ছায়ানটে ভর্তি হন। পরে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। ১৯৬৭ সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি। তার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে। অ্যালবামটির নামও ছিল শিল্পীর নামেই, ‘পাপিয়া সারোয়ার’।

পাপিয়া সারোয়ার | ছবি: ফেসবুক

শিল্পী হিসেবে ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন তিনি। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ ও ২০২১ সালে একুশে পদক লাভ করেন সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share