Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

শোয়েবের তৃতীয় বিয়ে, স্কুলে বুলিংয়ের শিকার ছেলে

শোয়েব মালিক, সানা জাভেদ, সানিয়া মির্জা ও ইজান । ছবি: সংগৃহীত

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সাথে বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড় শোয়েব মালিক। তিনি তার বিয়ের খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে বিষয়টি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। যার প্রভাব পড়েছে শোয়েব ও সানিয়ার ছেলে ইজানের উপরও।

পাকিস্তানি সাংবাদিক নইম হানিফের দাবি, বাবার বিয়ের কারণে স্কুলে হেনস্থার শিকার হতে হচ্ছে ইজানকে। সানিয়া নিজেই নইমকে বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি। ইজানের স্কুলে অপ্রস্তুত অবস্থার সম্মুখীন হতে হওয়ায় বড় সিদ্ধান্তও নিয়েছেন সানিয়া।

জানা গেছে, এত দিন ইজানকে নিয়ে দুবাইতে থাকতেন এই টেনিস খেলোয়াড়। সেখানেই স্কুলে পড়াশোনা করে ইজান। তবে শোয়েবের বিয়ের খবরে ছেলের উপর প্রভাব পড়ায় ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন সানিয়া। ভারতের হায়দরাবাদে নিজস্ব বাড়িতে আপাতত আছেন তিনি।

আর বড় সিদ্ধান্তটি হলো- দুবাই ছেড়ে এখন ছেলেকে ভারতের স্কুলেই ভর্তি করানোর পরিকল্পনা গ্রহণ করেছেন সানিয়া।

প্রসঙ্গত, ২০১০ সালের ১২ এপ্রিল বিয়ে করেছিলেন ভারত ও পাকিস্তানের এই দুই খেলোয়াড়। তাদের একমাত্র ছেলে ইজান। তবে ২০২২ সালের শেষ থেকেই আলাদা থাকতে শুরু করেন সানিয়া এবং শোয়েব। পরবর্তীতে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তারা। এই দম্পতির বিবাহ নিয়ে নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সামনে আসে শোয়েব-সানিয়ার ডিভোর্স ও শোয়েব-সানার বিয়ের বিষয়টি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share