Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

শুটিং চলাকালীন অজ্ঞান হয়ে যেতেন ফারিণ!

অভিনেত্রী তাসনিয়া ফারিণ | ছবি: ফেসবুক

আগামী ১০ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আসায় থাকা ‘চক্র’ ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে নিজের অদ্ভুত কিছু ঘটনার কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে ফারিণ বলেন, ‘কাজটি করার সময় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে— কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না? এরপর অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে। এটাই আনন্দের।’

এরপর কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘এই সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়। যেমন- আমরা যেখানে বা যেই হাউসে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়।’

শুটিং সেটে অজ্ঞান হওয়ার ঘটনা বর্ণনা করে ফারিণ বলেন, ‘শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যার ব্যাখ্যা আসলে আমরা এখনো পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না।’

সবাইকে অনুরোধ করে ফারিণ বলেন, ‘আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চক্র ওয়েব সিরিজটি দেখবেন। কারণ এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি, যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে। আশা করি, হতাশ হবেন না।’

উল্লেখ্য, একই পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘চক্র’। ‘পুনর্জন্ম’ খ্যাত নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় মোট বিশ পর্বে নির্মিত হতে যাওয়া সিরিজটির প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share