Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২৮, ২০২৬

শিল্পী সমিতিতে সাইমনের ‘শেষ বাজি’

সাইমন সাদিক | ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। ২০ জানুয়ারি সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের কাছে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সাইমন নিজেই। তিনি জানান, “আমি সাইমন সাদিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনগুলোতে নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে একমত হতে পারছি না।”

অভিনেতা আরও যোগ করেন, “সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিস্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।”

এছাড়াও সাইমন বলেন, “আমার অভিনীত ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি ১৯ জানুয়ারি মুক্তি পেয়েছে। একই দিনে নিয়ম নীতি না মেনে বিদেশি একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। যা আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। যে কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।”

সাইমনের বক্তব্য অনুযায়ী, বিদেশি ভাষার সিনেমা আমদানি নিয়ে সমিতির নিরবতা এবং এসব বিষয়ে মত পার্থক্য তৈরির ফলে এই সমিতির কার্যকরী কমিটিতে অভিনেতার থাকা অযৌক্তিক এবং অনুচিত মনে হচ্ছে তার। এই কারণেই তিনি সহসাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলে গেলেন ‘মুখ ও মুখোশ’ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুবা রহমানকে দাফন চলে গেলেন একুশে পদকজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান। দেশের প্রথম…
চলে গেলেন মুখ ও মুখোশ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্বাধীনতার চেতনা ধরে রাখার প্রত্যয় তারকাদের স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট দেশের মানুষকে স্মরণ করিয়ে…
স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট
0
Share