Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২৯, ২০২৬

শিল্পকলায় কনসার্টে গাইবেন র‍্যাপার হান্নান

র‍্যাপার হান্নান । ছবি: গুগল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রতিবাদী গান গেয়ে আলোচনায় আসা সংগীতশিল্পী হান্নান হোসাইন শিমুল ওরফে র‍্যাপার হান্নান এবার গান গাইবেন শিল্পকলা একাডেমির মঞ্চে।

জানা গেছে, গণ–অভ্যুত্থানের গান নিয়ে এবার ‘আওয়াজ উডা’ নামে একটি কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ নভেম্বর। এই দিন সন্ধ্যা ৬টায় নন্দন মঞ্চে গাইবেন র‍্যাপার হান্নান।

শিল্পকলা একাডেমির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আয়োজনে নিজেদের ভাষায় গান করবেন লুম্বিনী চাকমা, ধর্মচন্দ্রা তঞ্চঙ্গ্যা, ডিউক মুরমু ও সমাপন স্মাল। এছাড়াও আরও থাকবে নারীদের ব্যান্ড এফ মাইনর, ডিমোক্রেজি ক্লাউনস ও সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।

‘আওয়াজ উডা’ কনসার্ট নিয়ে আরও জানা গেছে, অনুষ্ঠানটি উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি)। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)। অনুষ্ঠানের সভাপতিত্ব করার কথা রয়েছে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে সংগীতশিল্পীরা বেশ বড় ভূমিকা পালন করেছিলেন। এই সংগীতশিল্পীদের মাঝে অন্যতম হলেন র‍্যাপার হান্নান। ‘আওয়াজ উডা’ শিরোনামের গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। এরপর গ্রেপ্তারও করা হয়েছিল তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share