Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ৮, ২০২৬

শাহরুখ খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘জাওয়ান’

‘জাওয়ান’ ছবির পোস্টার

‘পাঠান’ এর পর  নিজের জীবনের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ খান।

প্রায় ৩০০ কোটি ভারতীয় রুপির বাজেটে নির্মিত হতে যাচ্ছে অ্যাটলির ‘জাওয়ান’। এর আগে ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘পাঠান’ চলচ্চিত্রটিতে  অভিনয় করেছিলেন কিং খান।

বিভিন্ন সূত্র জানিয়েছে, এর অ্যাকশন সিকুয়েন্সের শুট করার জন্য গ্রিন স্ক্রিনের ব্যবহার  করা হয়নি।  অ্যাকশন দৃশ্যগুলোর শুট করার জন্য বড় বড় সেট নির্মাণ করেছিলেন নির্মাতারা। এছাড়াও শুটিংয়ে বিলম্ব ও পুনরায়  কিছু দৃশ্যের শুট করার জন্য খরচ বেড়ে গিয়েছিল অ্যাটলি পরিচালিত সিনেমাটির।

ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। শোনা যাচ্ছে মুক্তির আগেই সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র,জার্মানি,অস্ট্রেলিয়ার মত দেশগুলোতে অগ্রীম টিকিট বুকিং দিয়েছে শাহরুখ ভক্তরা।  

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগুতে ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

ঢালিউডের নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস আবারও ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির তিক্ততা…
ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
0
Share