Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

শাকিব খানের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তার দাবি ভক্তদের

রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে শাকিবিয়ানরা। ছবি: গুগল

ঢালিউড মেগাস্টার শাকিব খানের প্রাণনাশের আশঙ্কা করছেন তার ভক্তরা। তা তো শাকিব ভক্তদের দাবি তাদের প্রিয় তারকার রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে।

২২ জুন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাকিব ভক্তরা অভিনেতার জন্য রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ করেন। মূলত ‘দ্য শাকিব খান ইউনিভার্স’ নামে একটি ফ্যান পেইজের উদ্যোগে এই দাবি তোলেন শাকিবিয়ানরা।

এসময় তারা বলেন, ‘সম্প্রতি তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে একটি ভিডিওতে বলেছেন, শাকিবের স্টারডমে অনেক আর্টিস্ট অকেজো হয়ে পড়েছেন। বেশিরভাগ শিল্পীই তার স্টারডমে জ্বলে। এ প্রতিহিং’সার কারণে যেকোনো সময় শাকিবকে মে’রে ফেলতে পারেন প্রতিহিংসা পরায়ণরা।’

সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ তুলে শাকিবিয়ানরা বলেন, নায়কের ফলোয়ার নেটদুনিয়ায় অন্য ঢালিউড সেলিব্রেটিদের চেয়ে কম হলেও প্রেক্ষাগৃহে শুধুমাত্র তার সিনেমাই হিট। এতেই তার জনপ্রিয়তা প্রমাণ হয়।’

হত্যা চেষ্টার প্রসঙ্গে এক শাকিবিয়ান বলেন, ‘ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সালমান শাহর মৃ’ত্যু হয়। তাই শাকিবকেও যেকোনো সময় যেকেউ হিংসা থেকে মে’রে ফেলতে পারেন। এজন্য যাতায়াতে সতর্ক থাকার পাশাপাশি কোনো খাবার খাওয়ার আগে তা চেক করে শাকিবের খাওয়া উচিত।’

সবশেষে ভক্তরা বলেন, ‘শাকিবের উচিত রাষ্ট্রের কাছে দ্রুত নিরাপত্তা প্রটোকলের আবেদন করা। শাকিব ঢালিউডের রাষ্ট্রীয় সম্পদ। তার ক্ষতি মানেই ঢালিউড ইন্ডাস্ট্রির ক্ষতি। তাই রাষ্ট্রেরও উচিত দ্রুত শাকিবকে নিরাপত্তা প্রটোকলের আওতায় আনা।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share