Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

শাকিবের বরবাদ, সালমানের সিকান্দার এখন মুক্ত

পবিত্র ঈদুল ফিতরে ঢালিউডে মুক্তির অপেক্ষায় ছিল শাকিব খানের ‘বরবাদ’ ছবি। বলিউডে মুক্তির অপেক্ষায় ছিল সালমান খানের ‘সিকান্দার’। সোমবার ২৫ শে মার্চ দুটি সিনেমাই কিছুটা সংশোধনসমেত মুক্তি পেয়েছে।

বরবাদ সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়লে সিনেমাটির কিছু অংশে আপত্তি জানায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ভায়োলেন্সের দৃশ্যে কিছুটা পরিবর্তনের কথা জানিয়ে বিশেষ প্রদর্শনী শেষে সংশোধন সাপেক্ষে ইউ রেটিংয়ে সনদপত্র দেয় সিনেমাটিকে। বরবাদের রান টাইম হয়ে যায় ২ ঘণ্টা ১৯ মিনিট ১০ সেকেন্ড। কর্তন করা হয়েছে ১৬ সেকেন্ড। ছবিতে খলনায়কের ভুমিকায় আছেন যীশু সেনগুপ্ত।

বলিউডেও প্রায় একই ঘটনা ঘটেছে সালমান খানের ছবি ‘সিকান্দার’ এ। ছবিটিতে ভারতীয় সেন্সর বোর্ড (সিবিএফসি) কিছু কিছু দৃশ্যে সংশোধন করার নির্দেশ দেয়।  

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার ‘হোম মিনিস্টার’ শব্দটির ‘হোম’ শব্দটি মিউট করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। এ ছাড়া ছবিতে রাজনৈতিক দলগুলোর হোর্ডিং দেখানো হয়েছে, সেই হোর্ডিংয়ের দৃশ্য ব্লার করার নির্দেশ দিয়েছে বোর্ড। ছবিটির মোট সময়কাল হয়ে দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট ৮ সেকেন্ড। কর্তন করা হয়েছে ১৪ মিনিট ২৮ সেকেন্ডস।

যীশু সেনগুপ্ত ও সত্যরাজ

বরবাদ পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এ ছাড়া রয়েছেন মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত প্রমুখ।

সিকান্দার পরিচালনা করেছেন এআর মুরুগাদোস। সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও ছবিতে রয়েছেন কাজল আগারওয়াল। খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন সত্যরাজ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন
0
Share