Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান আল্লু অর্জুনের

আল্লু অর্জুন | ছবি: সংগৃহীত

‘পুষ্পা ২’ সিনেমার জন্য এসেছিল অভিনেতা আল্লু অর্জুনের কাছে একটি বিপুল অঙ্কের অর্থের লোভনীয় প্রস্তাব। কিন্তু অর্থ নয়, নিজের নীতিকে প্রাধান্য দিয়ে অর্জুন আরও একবার মন জয় করেছেন তার ভক্ত ও অনুরাগীদের। কি ছিল সেই প্রস্তাব?

জানা গেছে, একটি বহুজাতিক মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে অর্জুনের কাছে আসে প্রস্তাবটি। প্রতিষ্ঠানটির প্রস্তাব ছিল ‘পুষ্পা ২’ ছবিতে এই তেলেগু সুপারস্টার যতবার সিগারেট ফুঁকবেন বা তামাক চিবোবেন, ততবার পর্দায় ভেসে আসবে তাদের ব্র্যান্ডের লোগো। যার জন্য ১০ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয় অর্জুনকে। তবে এই প্রস্তাবে রাজি করানো যায়নি এই অভিনেতাকে।

শুধু তাই নয়, আরও জানা গেছে, ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা মুক্তির পরও নাকি এসেছিল অর্জুনের কাছে আরও একটি প্রস্তাব। ‘পুষ্পা’ অভিনেতাকে একটি তামাক সংস্থা নিতে চেয়েছিলেন তাদের বিজ্ঞাপনে। ঐ সময়ও তামাক সংস্থার প্রস্তাবে সাড়া দেননি অভিনেতা। ফিরিয়ে দিয়েছিলেন প্রস্তাব।

বলিউডের অক্ষয় কুমার থেকে শুরু করে অজয় দেবগনের মত তারকাদের যেখানে বিভিন্ন সময়ে দেখা গেছে অর্থের কাছে পরাজিত হতে, সেখানে ভিন্ন পথে হাঁটছেন অর্জুন।

উল্লেখ্য যে, ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ইতিমধ্যে জাতীয় পুরস্কার পেয়েছেন এই অভিনেতা। ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে অর্জুনের ‘পুষ্পা’ সিনেমার সিক্যুয়েল। দর্শকরাও মুখিয়ে আছে অভিনেতাকে পর্দায় আরও একবার ‘পুষ্পা’ রূপে দেখার জন্য।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share