Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

লাক্স সুপারস্টারের বিচারক জয়া-মেহজাবীন ও রাফী

বাংলাদেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। প্রায় প্রায় ৭ বছর বিরতির পর শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠানটি। নতুন তারকা সন্ধানের নিবন্ধন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে থাকা লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

দীর্ঘ বিরতির পর আয়োজিত এবারের আয়োজনে এসেছে আধুনিক ছোঁয়া। অভিনয় ও স্টাইলিংয়ের পাশাপাশি এবার মূল্যায়ন করা হবে কনটেন্ট তৈরির দক্ষতাও। এই আসরে বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।

জাকিয়া বারী মম

সম্প্রতি লাক্সের প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে তাদের সঙ্গে দেখা গেছে বিদ্যা সিনহা মিম, মুমতাহিনা টয়া, নীলাঞ্জনা নীলা ও ইশরাত জাহিনকে। এর আগে ২০০৫ সালে আয়োজিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হন শানারেই দেবী শানু।

এরপর জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী ও মিম মানতাশা, নাজিফা তুষির মতো তারকারা এই মঞ্চ থেকে উঠে এসেছেন।  

২০১০ পর্যন্ত নিয়মিত প্রচারিত হলেও ২০১২, ২০১৪ ও ২০১৮- এই কয়েকটি আসর ছাড়া প্রতিযোগিতা আর হয়নি। সর্বশেষ ২০১৮ সালে মিম মানতাসা বিজয়ী হয়েছিলেন।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share