Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ল’রিয়ালের অ্যাম্বাসেডর হলেন আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট | ছবি: ইনস্টাগ্রাম

ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ‘গাঙ্গুবাই’ খ্যাত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুরের পর ব্র্যান্ডের মুখ হিসেবে বেছে নেওয়া হল আলিয়াকে। ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি জানানো হয়। পোস্টে ল’রিয়ালের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়াকে স্বাগত জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘নারীরা ক্ষমতাশালী, এটা যেন তারা সবসময় বুঝতে পারে। আলিয়ার এই চিন্তাধারার সঙ্গে আমাদের লক্ষ্যে মিল পাওয়া যায়। অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমরা আপ্লুত।’

এদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্ত-অনুরাগীদের জন্য প্রায়শই বিভিন্ন স্কিনকেয়ার টিপস শেয়ার করেন তিনি। এবার আলিয়াকে ল’রিয়ালের বিজ্ঞাপনেও দেখা যাবে।

উল্লেখ্য, ব্যক্তি জীবনে ২০২২ রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। মুম্বাইয়ে খুব কাছের মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানে বিয়ে করেছিলেন এই জুটি। একই বছরের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন
0
Share