Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

র‌্যাপার ড্রেকের প্রাসাদে গুলি: জড়িত কে?

ড্রেক | ছবি: ফেসবুক

২০২৪ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে গুলি চালনার ঘটনায় হইচই পড়ে গিয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবারও ঘটলো গুলি চালানোর ঘটনা। তবে এবার ভারতের বিনোদন ইন্ডাস্ট্রি থেকে কারও বাড়িতে নয়, বরং এমন ঘটনা ঘটলো শ্রোতাপ্রিয় কানাডিয়ান র‍্যাপার ড্রেকের বাড়িতে।

বিবিসি’র তথ্যানুযায়ী, ৭ মে দুপুরে কানাডার টরোন্টোয় ড্রেকের প্রাসাদের বাইরে গুলি চালানো হয়েছে। এই ঘটনায় বুকে গুলি লেগেছে বাড়ির একজন নিরাপত্তারক্ষীর। এতে গুরুতর জখম হয়েছেন তিনি। তার অবস্থাও বেশ সংকটজনক। তবে ড্রেক সুরক্ষিত আছেন বলেই জানা গেছে।

ড্রেকের বাড়িতে এমন গুলি চালানোর ঘটনায় বেশ উদ্বিগ্ন র‍্যাপারের ভক্ত ও অনুরাগীরা।
গায়কের সাথে শত্রুতা কার? কেনই বা তার বাড়িতে হামলা করা হলো? এমন হাজারো প্রশ্ন এখন তাদের মনে।

জানা গেছে, হা’মলার পর ড্রেকের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে কানাডীয় পুলিশ। নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয়েছে ড্রেকের প্রাসাদ। পাশাপাশি হা’মলার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

বিষয়টি নিয়ে ড্রেক এখনো কোনো অফিশিয়াল বক্তব্য দেননি।

প্রসঙ্গত, কিছুদিন আগে ড্রেকের সঙ্গে আরেক র‌্যাপার কেন্ড্রিক লামারের দ্বন্দ্ব নিয়ে সরগরম ছিল বিশ্বের সংগীত জগত। লামার তার গানে ড্রেকের সমালোচনা করলে সেখান থেকে শুরু হয় তুলকালাম। মূলত গানে গানে তিনি ড্রেককে মাদকাসক্ত ও জুয়াখোর বলে তীব্র আক্রমণ করেছিলেন। শুধু তাই নয়, ড্রেক এক সন্তানের বাবা বলে দাবি করেন লামার। ড্রেক তার সন্তান থাকার বিষয়টি গোপন রেখেছেন বলে অভিযোগ ছিল লামারের।

ফলশ্রতিতে, ড্রেক-লামারের ব্যক্তিগত ঝামেলার সাথে ড্রেকের প্রাসাদে হা’মলার কোনো সংযোগ আছে কিনা, তা নিয়েও তদন্ত করছে পুলিশ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share