Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

রুনা খানের ২০০৭ সালের ভিডিও হঠাৎ ভাইরাল

রুনা খান | ছবি: সংগৃহীত

“২০ বছরে পর্দায় যেকোন চরিত্র করার ব্যাপারে আমার মার কোন নিষেধ নেই, শুধু একবারই আম্মা বলেছিলো যেন ‘সখিনা’র মত চরিত্র আর জীবনে কোনদিন না করি..! আমি আম্মাকে বলেছিলাম, আম্মা আমি তো ২ দিন ক্যামেরার সামনে সখিনার জীবন কিছুটা যাপন করেছি মাত্র, আমাদের দেশে বহু..বহু.. বহু.. ‘সখিনা’ সারাটা জীবন ক্যামেরার বাইরে… ঘরে-পরিবারে-সমাজে-দেশের সবার চোখের সামনে এই জীবন যাপন করে..!” – অভিনয় শিল্পী রুনা খান তার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এভাবেই মত প্রকাশ করলেন নিজের সোশ্যাল মিডিয়াতে।

বেশ ক’দিন ধরে নিউজ ফিডে ঘুরছে একটি পুরনো নাটকের কিছু অংশের ভিডিও। তাতে দেখা যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানকে চ-ড়সহ মানসিকভাবে দুঃসহ নির্যাতন করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

২০০৭ সালের দিকে শুটিংকৃত ‘দেয়াল আলমারি’ নামের একটি নাটকে গল্পের চাহিদায় এই দৃশ্য ধারণ করা হয়। আর তারই একটি অংশ নেট দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে।

রুনা খানও আবেগে আক্রান্ত হয়ে বিশাল সেই অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট করেন। যেখানে আরও উল্লেখ করেন যে, এই নাটকের পর মোশাররফ করিম পুরস্কার পেলেও তাকে সেই আয়োজনে ডাকাও হয়নি।

তবে এরপর থেকে মোশাররফ করিমের সাথে দেখা হওয়া মাত্র তিনি সরি সরি বলে গেছেন। আর তার মা তো নিষেধই করেছেন এমন চরিত্রে অভিনয় করতে। তবে রুনার উত্তর ছিল, “আমি দুদিন মার খেয়ে যদি ওদের ২-৩ যুগের মার খাওয়ার কিছুটা দর্শককে-সমাজকে চোখে আঙুল দিয়ে একটু হলেও দেখাতে পারি..! আমি সেটা করতে চাই আম্মা.. !”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share