Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা আর নেই

রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও | ছবি: হিন্দুস্তান টাইমস

৮ জুন ভোরে ভারতের হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিশ্বের বৃহত্তম সিনেমা সেট রামোজি ফিল্ম সিটি এবং ইটিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা রামোজি রাও। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, শুক্রবার (৭ জুন) বিকেলে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রামোজিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই চলছিল তার চিকিৎসা। এক পর্যায়ে রামোজির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়। তবে শেষ রক্ষা হয়নি, শনিবার (৮ জুন) ভোর পৌনে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।   

রামোজির মৃ’ত্যুতে শোক প্রকাশ করে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘শ্রী রামোজি রাওয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক খবর। তিনি ছিলেন একজন দূরদর্শীসম্পন্ন ব্যক্তিত্ব, যিনি ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। তার সমৃদ্ধ অবদান সাংবাদিকতা এবং চলচ্চিত্র জগতে একটি চিরস্থায়ী ছাপ রেখে গিয়েছে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, ‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। রামোজি রাওয়ের তেলুগু এবং সমস্ত আঞ্চলিক সাংস্কৃতিক সম্পর্কের নিশান বয়ে নিয়ে গিয়েছেন। তাকে নিয়ে আমার ব্যক্তিগত স্মৃতি রয়েছে। আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’

ঘনিষ্ঠ সূত্রের খবরে, হাসপাতালে ভর্তির বেশ কয়েকদিন আগে থেকেই একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন রামোজি। আজ রামোজি ফিল্ম সিটিতে তাকে পরিবার-পরিজন থেকে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের শেষ শ্রদ্ধা জানানোর পর তার মৃতদেহ কৃতকার্যের জন্য নেওয়া হবে।   

উল্লেখ্য, রামোজি রাও একজন উদ্যোক্তা, সিনেমা প্রযোজক ও ব্যবসায়ী। খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share