Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

‘রাজপথের বাদশা’ ছবির পরিচালকের মরদেহ উদ্ধার

এম এ আউয়াল | ছবি: গুগল

মারা গেছেন ‘রাজপথের বাদশা’ সিনেমার পরিচালক এম এ আউয়াল। রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে তার ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

জানা গেছে, দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন আউয়াল। দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকা অবস্থাতে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৭ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ জানান, ‘পরিচালক এম এ আউয়াল, আনোয়ার সিরাজীসহ ৭-৮ জন কলাকুশলী একটি মেসে থাকত, গতকাল আনোয়ার সিরাজী বিকেলে তার সঙ্গে কথা বলে এফডিসিতে আসেন। সে সময়ই তার শরীরটা ভালো ছিল না বলেছিলেন।’

এদিকে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক জানান, ‘খবর পেয়ে গতরাতে মগবাজার দিলু রোডের বাড়িতে যাই। বাড়িটির পঞ্চম তলার একটি মেস থেকে তার লা”শ উদ্ধার করা হয়। ঐ মেসে তিনিসহ কয়েকজন সহকর্মী মিলে ভাড়া থাকতেন। মঙ্গলবাল (৭মে) সকালে তার সঙ্গে আরও যারা থাকতেন তারা যে যার মতো কাজে চলে যান। রাতে বাসায় ফিরে রুমের দরজা যখন বন্ধ পেয়ে ডাকাডাকি করার পরও কোন সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেন। পরবর্তীতে সেখানে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এ সময় দেখা যায় বিছানায় পড়ে ছিল নির্মাতার মরদেহ।’

উল্লেখ্য যে, এম এ আউয়াল পরিচালক হিসেবে নির্মাণ করেছেন ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ শীর্ষক সিনেমা। এছাড়া চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ সিনেমাতেও কাজ করেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share