Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

রটারডামে প্রিমিয়ার হল “পুতুলনাচের ইতিকথা’র”

মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে এ বছর নির্বাচিত হয়েছিলো সিনেমাটি। উৎসবে এরই মধ্যে প্রিমিয়ার হয়ে গেল সিনেমাটির।

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান | ছবি: জয়া আহসান

গত ৩০ জানুয়ারি শুরু হয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ৯ ফেব্রুয়ারি সমাপ্ত হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ারে উপস্থিত ছিলেন কুসুম চরিত্রে অভিনয় করা জয়া আহসান, সাথে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক সুমন মুখোপাধ্যায়।

বেশ কিছুদিন আগে পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন এই ছবি করতে। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা’।

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান ও সুমন মুখোপাধ্যায় | ছবি: জয়া আহসান

সিনেমাটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী জয়া আহসান। সাথে জয়া লিখেছেন, “পুতুলনাচের ইতিকথা” – রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই গুরুত্বপূর্ণ উৎসবে। আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা ছিল আমাদের  কল্পনাতীত। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই ছবি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়। এই ছবির সঙ্গে যুক্ত সমস্ত  অভিনেত্রী-অভিনেতা, কলাকুশলীদের জানাই অভিনন্দন।’

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান | ছবি: জয়া আহসান

গতকালই শেষ হলো রটারডামের সিনেমা উৎসব। অনুষ্ঠান চলাকালীন এ কয়দিন জয়া আহসানকে দেখা গেল বিভিন্ন সাজে, পরিচালকের সাথে ও বেশ কজন সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে।

জয়া আহসান ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কেও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share