Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগ ‘স্কুইড গেম’ অভিনেতার বিরুদ্ধে 

ও ইয়াং-সু । ছবি: গুগল

যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ৭৯ বছর বয়সী ‘স্কুইড গেম’ সিরিজের প্লেয়ার ওয়ান খ্যাত অভিনেতা ও ইয়াং-সু। সিউলের সেওংনাম আদালত ১৫ মার্চ অভিনেতাকে দোষী সাব্যস্ত করে রায় দেয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, ইয়াং-সু’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী। অভিযোগ- ও ইয়াং-সু ২০১৭ সালে তাকে জোর করে জড়িয়ে ধরেন, তার হাত ধরেন ও গালে চুমু খান।

অভিনেত্রীর সাথে এমন অপ্রীতিকর আচরণের দায়ে আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে ৮ মাসের সাজা দিয়েছেন। সঙ্গে যৌ”ন হয়রানি বিষয়ক ৪০ ঘণ্টার বিশেষ ক্লাসে অংশ নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আদালতের রায়ে দোষী প্রমাণিত হলেও অভিযোগটি অস্বীকার করেছেন ও ইয়াং-সু। তিনি উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, নেটফ্লিক্সে ‘স্কুইড গেম’ সিরিজটি প্রচারিত হওয়ার পর সেখানে অভিনয়ের কারণে ২০২১ সালে বিশ্বজুড়ে পরিচিতি পান ও ইয়াং-সু। গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন তিনি। পরের বছর এমিতেও পেয়েছিলেন মনোনয়ন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share