Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

যে অভিযোগে গ্রেপ্তার হলেন সাহিল খান 

‘স্টাইল’ সিনেমার অভিনয়শিল্পীরা, সবার ডানে সাহিল খান । ছবি: গুগল

অনলাইনভিত্তিক জুয়ার প্ল্যাটফর্ম মহাদেব বেটিং অ্যাপের সাথে জড়িত থাকার অভিযোগে বলিউডের ‘স্টাইল’ সিনেমার অভিনেতা সাহিল খানকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র তথ্যানুযায়ী, ভারতের ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে সাহিলকে। এর আগে তিনি অগ্রিম জামিনের জন্য আবেদন জানালেও সেই জামিন আবেদন প্রত্যাখ্যান করেন মুম্বাই হাইকোর্ট। এরপর মুম্বাই সাইবার সেলের বিশেষ তদন্তকারী টিম (এসআইটি) ছত্তিশগড় থেকে গ্রেপ্তার করে এই অভিনেতাকে। দীর্ঘ ৪০ ঘণ্টার অভিযানের পর নাগাল মেলে সাহিলের।

২০২৩ সালের ডিসেম্বরে সাহিল ও আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এসআইটি। কিন্তু তারা আসেনি। তারপর অভিনেতা দাবি করেন, মেসার্সের সঙ্গে একটি চুক্তির ভিত্তিতে ব্র্যান্ডের প্রবর্তক তিনি। কিন্তু পুলিশের তথ্যমতে, অ্যাপটির একজন মালিকও সাহিল খান।

প্রসঙ্গত, ‘স্টাইল’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেতা সাহিল। তবে বলিউডে সুবিধা করতে পারেননি তিনি। বেশ কয়েক বছর ধরে সিলভার স্ক্রিনে তিনি ছিলেন অনুপস্থিত। বর্তমানে ফিটনেস এক্সপার্ট হিসেবে বেশি পরিচিত হয়ে ওঠেন সাহিল। অভিনেতার নিজস্ব ইউটিউব চ্যানেলে ২৮ লাখ সাবস্ক্রাইবার রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা ফিটনেস তারকা ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক পাওয়ার…
সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’

বিদ্যা সিনহা মিম থাইল্যান্ডের পাতায়া এলাকায় ভ্রমণে করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার…
পাতায়া থেকে মিম

১৬টি সিনেমা মুক্তি পেতে পারে রোজার ঈদে

ঈদুল ফিতর বাংলাদেশের বর্তমানের সিনেমা শিল্পের মূল উৎসবে পরিণত হয়েছে দুই ঈদ। এই দুই ঈদকে কেন্দ্র করেই নির্মিত…
১৬টি সিনেমা মুক্তি পেতে পারে

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক-ড্রামার টাইটেল ট্র্যাক

অরিজিৎ সিং সম্প্রতি বলিউডের প্লে-ব্যাক গানের জগত থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। তবে বিদায় নিলেও…
অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক
0
Share