Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে অভিনয় নিয়ে পড়াশোনার অভিজ্ঞতা জানালেন ইভানা  

যুক্তরাষ্ট্রে অভিনয় নিয়ে পড়াশোনার অভিজ্ঞতা জানালেন ইভানা

যুক্তরাষ্ট্রে অভিনয় নিয়ে পড়াশোনার অভিজ্ঞতা জানালেন ইভানা

অভিনয়ের ওপর কোর্স করতে এবছরের এপ্রিলে যুক্তরাষ্ট্র যান অভিনেত্রী পারসা ইভানা। দ্য ফ্রিম্যান স্টুডিওতে কোর্স করেছেন তিনি। পাশাপাশি ভিন্ন এক প্রতিষ্ঠানে নাচের কোর্সও করেছেন। সম্প্রতি দেশে ফিরেছেন পারসা ইভানা। মুখোমুখি হলেন গণমাধ্যমের। যুক্তরাষ্ট্রে অভিনয় নিয়ে পড়াশোনার অভিজ্ঞতা জানালেন ইভানা । কীভাবে এই শিক্ষা তার ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিল, জানুন তার নিজের মুখে বলা গল্পে।

যুক্তরাষ্ট্রে অভিনয় নিয়ে পড়াশোনার অভিজ্ঞতা জানালেন ইভানা

কোর্স করে কেমন অভিজ্ঞতা হলো জানতে চাইলে পারসা জানান, অভিনয়ের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাটাও জরুরি। আমি অভিনয় শিখতে চেয়েছি, সেই চাওয়া থেকে এই কোর্স। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে মনে হয়, অভিনেত্রী হিসেবে এক ধাপ এগিয়েছি।   

যুক্তরাষ্ট্রে অভিনয় নিয়ে পড়াশোনার অভিজ্ঞতা জানালেন ইভানা
অভিনেত্রী পারসা ইভানা

পারসার প্রশিক্ষক ছিলেন স্কট। পারসা জানান স্যার তাকে বলেছিলেন, ‘তোমাকে আমার কিছুই শেখানোর নেই। ইউ আর ফুল অব চার্ম।’ কোর্সের শেষ দিন তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি সব সময় বলেন আমি আপনার প্রিয় শিক্ষার্থী। কিন্তু কেন? তখন তিনি বলেছিলেন, ‘আমার এখানে নানা বয়সের মানুষ কোর্স করতে আসে। প্রায় সবাই অভিনয়ের বাইরে কিছু না কিছু করে। যখন জিজ্ঞাসা করি, কেন অভিনয় করতে চাও? উত্তরে কেউ বলে শখ, কেউ বলে ফান আবার কেউ বলে টাইম পাস। কিন্তু তুমি বলেছিলে, শেষনিশ্বাস পর্যন্ত তুমি অভিনয়টাই করতে চাও। ওই কথাটা আমার ভালো লেগেছে।‘

এবার অভিনেত্রীর কাজের ধরনে কোনো পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, “এই কোর্স করার পর জানার আগ্রহটা বেড়েছে। এখন থেকে যে কাজগুলো করব, আরও সিরিয়াসলি করব। আরও জেনে করব। আগের চেয়ে ডেডিকেশনটা বেশি থাকবে। এখন অভিনয় নিয়ে আমার একটাই লক্ষ্য, আরও ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়া। যদি একটি দৃশ্যেও সুযোগ পাই, সেটা এমনভাবে করতে চাই, যাতে দেখার পর সবাই বলে পারসা অভিনয়টা ভালো করে।“

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share