Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

 যার স্মৃতি সাহস দেয় অপু বিশ্বাসকে 

অপু বিশ্বাস | ছবি: ফেসবুক

চার বছর পেরিয়ে গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস পৃথিবীকে চিরবিদায় জানিয়েছেন। মায়ের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

১৭ সেপ্টেম্বর রাতে মায়ের সাথে তোলা একটি ছবি পোস্ট করেন অপু। আর দীর্ঘ ক্যাপশনে তিনি লেখেন, ‘চার বছর পেরিয়ে গেল, মা আমাকে ছেড়ে চলে গেছেন। কিন্তু মায়ের উপস্থিতি আমি প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে আজও অনুভব করি।’

অপু বিশ্বাস ও তার মা। ছবি: ফেসবুক

চিত্রনায়িকা যোগ করেন, ‘জীবনের প্রতিটি বাঁকে মা আমার পাশে থাকতেন, তার শিক্ষায় আমরা বড় হয়েছি। আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার মূল্যবোধ, এবং তার শেখানো কথাগুলো আমার জীবনের প্রতিটি কাজে আমার পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে।’

অপু বিশ্বাসের পোস্টের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

অপু আরও লেখেন, ‘মায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি যেখানে আছেন, সেখান থেকেই আমাদের দিকে চেয়ে আছেন, আমাদের মঙ্গল কামনা করছেন। মা, তোমাকে খুব মিস করি। তোমার শূন্যতা কখনো পূরণ হবে না, কিন্তু তোমার স্মৃতি আমাকে সাহস দেয়, এগিয়ে চলার প্রেরণা দেয়।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাসের মা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা ও সিরিজ মুক্তির অপেক্ষায়   

ওটিটিতে মুক্তি পাচ্ছে সাত সিনেমা-সিরিজ চলমান এপ্রিল মাসে ওটিটিতে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি নতুন সিনেমা ও…
এপ্রিলে ওটিটিতে সাত বিদেশি সিনেমা-সিরিজ
0
Share