Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

মৌসুমী মৌকে সিনেমার প্রস্তাব দিলেন শাকিব খান?

শাকিব খান ও মৌসুমি মৌ | ছবি: ফেসবুক

বিষযটা ঠিক প্রস্তাব না হলেও, ফেলে দেওয়া যায় না আবার। মেগাস্টার শাকিব খান বলে কথা। একেবারে ভরা মজলিসে উপস্থাপিকা মৌসুমী মৌয়ের সৌন্দর্যের প্রশংসা করেন এই মেগাস্টার। এরপর জিজ্ঞেস করে বসেন, কবে সিনেমায় অভিনয় করবে। আমরা অপেক্ষায় আছি তোমাকে বড় পর্দায় দেখার। 

ঘটনাটি ঘটে একটি ইভেন্টের আয়োজনে। শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের পক্ষ থেকে  হাইজিনিক আবাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এমন আলাপে দেখা যায় শাকিব খানকে। প্রথমে তিনি তাদের আয়োজনের মূল কারণ উল্লেখ করেন, এরপরেই বলেন, ‘মৌসুমী এতো সুন্দর উপস্তাপনা করে, সিনেমায় দেখবো কবে?’ আর তাতেই ঢালিউডে জোর গুঞ্জন, নিশ্চিত শাকিব খানের নতুন নায়িকার তালিকায় যুক্ত হচ্ছেন আরেক মৌসুমী। আর তিনি হলেন মৌসুমী মৌ। 

মৌ অবশ্য জানান, ‘২০১৮ সালেও শাকিব খান তাকে সিনেমা করার প্রস্তাব দেন। তখন মিডিয়ায় নতুন বলে সীদ্ধান্ত নিতে বেশ গড়িমসি করেছেন।’ তাহলে কী মৌ এখন বড়পর্দার কথা ভাবছেন? এই প্রশ্নের হিসাব মেলাচ্ছেন অনেকেই। 

উল্লেখ্য, অপি করিম, সিয়াম আহমেদ, পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, কোনাল, সালহা খানম নাদিয়া, মিম মানতাসা, শবনম ফারিয়া, সারিকা, সাবরিন, কোনাল, কনা, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজের মতো তারকারা ছিলেন এই আয়োজনে শাকিব খানের পাশে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share