Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মৌসুমীর ‘কন্টাক বিয়ে’

হাসান জাহাঙ্গীর ও মৌসুমী । ছবি: সংগৃহীত

‘কন্টাক বিয়ে’ শীর্ষক একটি ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। সাসপেন্স থ্রিলারের গল্পে নির্মিত সিরিজটিতে এই অভিনেত্রীর চরিত্রকে ঘিরেই রহস্য উন্মোচিত হতে থাকবে।

যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে সেখানে ‘কন্টাক বিয়ে’ ওয়েব সিরিজের শুটিং করেছেন মৌসুমী। সিরিজটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। পরিচালনার পাশাপাশি অভিনেতা হিসেবেও এখানে আছেন তিনি।

নতুন প্রজেক্টটি নিয়ে হাসান জাহাঙ্গীর জানান, “থ্রিলার গল্প। মৌসুমীকে ঘিরেই বাকি চরিত্রগুলো এসেছে সিরিজে। গল্পে দেখা যাবে, আমেরিকাতে পাড়ি জমানোর পর সেখানে স্থায়ী হওয়ার জন্য দুই বছরের কন্টাকে বিয়ে করেন মৌসুমী। কিন্তু সেই বিয়ে ঘিরে একের পর এক ঝামেলায় পড়েন তিনি। আমেরিকায় নানা ধরনের বিরূপ পরিস্থিতির শিকার হন তিনি। সিরিজটি দেশের একটি প্ল্যাটফরমে মুক্তি দেব।”

জানা গেছে, সিরিজটির শুটিং হয়েছে আটলান্টার লোকেশনে। আর ওয়ার্ল্ড ওয়াইজ সংগঠন হিউম্যান রাইটসের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে এটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের

রুমিনের রাজনৈতিক সংগ্রাম-বিজয়ের প্রশংসা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়…
জয়ের পর রুমিনকে শুভেচ্ছা অপু বিশ্বাসের

গুলশানে ভোট দিলেন সুচন্দা-ববিতা-চম্পা

গণতন্ত্রের পক্ষে ভোট দিলেন তিন বোন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল থেকেই রাজধানীসহ সারা দেশে ছিল উৎসবের…
গুলশানে ভোট দিলেন সুচন্দা-ববিতা-চম্পা
0
Share