Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

মেহজাবীনকে সহকর্মীদের শুভেচ্ছা

মেহজাবীন চৌধুরী | ছবি: চরকি

২৪ ডিসেম্বর মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমার প্রেস মিটে অভিনেত্রী হিসেবে মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আফসানা মিমি ও জয়া আহসান।

মঙ্গলবার, ‘প্রিয় মালতী’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে অভিনেত্রী, নির্মাতা আফসানা মিমিকে কাছে পেতেই গুরু বলে সম্মোধন করলেন অভিনেত্রী মেহজাবীন। যখন অভিনয় শুরুই করেননি মেহজাবীন, মাত্র প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে নিতে ব্যস্ত, তখন শিক্ষক হিসেবে পেয়েছিলেন দেশ বরেণ্য অভিনেত্রী আফসানা মিমিকে। অভিনয়, সংলাপের খুঁটিনাটি বিষয়গুলোর সঙ্গে মেহজাবীনের পরিচয় তার কাছ থেকেই। শেখার শুরুটাও আফসানা মিমির কাছেই।

আফসানা মিমি ও মেহজাবীন চৌধুরী | ছবি: চরকি

সেই শিক্ষক এসেছিলেন মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখতে। বড় পর্দায় মেহজাবীন কেমন করেছে জানতে চাইলে গুরু আফসানা মিমি জানান, তার শিষ্য ভালোই শুধু করেনি, খুব ভালো করেছে।

অভিনেত্রী জয়া আহসান তো রীতিমতো ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহজাবীনকে। সিনেমা দেখা শেষে জয়া বলেন, ‘অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ক একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।’

জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী | ছবি: চরকি

অভিনেত্রী, প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেবার জন্য।’

অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ রুনা খান, নাবিলা, তমা মীর্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকী, রাকা নওশীন নাওয়ার, প্রযোজক শাহরিয়ার শাকিল শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রিয় মালতী’ টিম এবং মেহজাবীনকে। ২৪ ডিসেম্বর রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী।

জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী | ছবি: চরকি

ভালোবাসায় সিক্ত মেহজাবীন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বলেন, ’যেটা আশা করেছিলাম, সেরকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল এবং প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।    

উল্লেখ্য, শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমার মেহজাবীন চৌধুরী ছাড়া  অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share