Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

মুজিব’র প্রশংসায় বলিউড

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

১৩ অক্টোবর দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নি‌র্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির পর এবার ভারতেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আসন্ন ২৭ অক্টোবর বাংলা ও হিন্দি ভাষায় সম্পূর্ণ ভারতে মুক্তি পাবে ‘মুজিব’।

সেই উপলক্ষে ২৫ অক্টোবর মুম্বাইয়ে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমার থিয়েটার হলে প্রদর্শিত হয়েছে ‘মুজিব’। যেখানে উপস্থিত ছিলেন ‘মুজিব’ চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভ-সহ সিনেমার কলাকুশলীরা।

প্রদর্শনীতে এসেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ, এ প্রজন্মের তারকা অদিতি রাও হায়দারি, ছবির সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, তুমুল জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণসহ আরও অনেকে।

এদিন পর্দায় সিনেমাটি দেখা শেষে ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমা ও মুজিব চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ’র প্রশংসা করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

ছবিটির একটি গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বললেন, ‘এই ছবির অংশ হতে পেরে আমি আনন্দিত। এটা বাস্তব জীবনের গল্প এবং এক মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন। বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের একটা উপহার বলা যেতে পারে ছবিটিকে। আমি মনে করি, এটা এমন এক গল্প যেটা পুরো জাতির সামনে আনা প্রয়োজন। সত্যিই এর অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share