Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

মুক্তি পাচ্ছে জয়া আহসানের সিনেমা ‘জয়া আর শারমিন’

পাঁচ বছর আগে করোনা মহামারির সময়েই হয়েছিল ‘জয়া আর শারমিন’ সিনেমাটির শুটিং। ছবিটি আগামী মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন সিনেমাটির পরিচালক পিপলু আর খান।

পরিচালক পিপলু জানান, ছোট্ট পরিসরে, গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া ছবিটি অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত। এরই মধ্যে ছবিটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

গল্প প্রসঙ্গে পরিচালক জানালেন, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেন এক ছোট্ট জগৎ। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্ক। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান ছবিটি।

মাত্র ১৫ দিনে, মহামারির কঠিন সময়ের মধ্যে সীমিত একটি দল নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।

সিনেমাটি নিয়ে জয়া আহসান বললেন, ‘দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা; কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে’।

ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, মোহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। যৌথভাবে ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনা করেছেন পিপলু আর খান ও জয়া আহসান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share