Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

মা হারিয়েছেন দক্ষিণী অভিনেতা

কিচ্চা সুদীপ ও তার মা । ছবি: পিঙ্কভিলা

২০ অক্টোবর সকালে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপের মা সরোজা সঞ্জীব। মৃত্যুকালে অভিনেতার মায়ের বয়স হয়েছিল ৮৬ বছর।

ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে, বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন অভিনেতা সুদীপের মা। আজকেই (২০ অক্টোবর) অভিনেতার মায়ের মৃতদেহ জেপি নগরে তাদের বাড়িতে পৌঁছালে সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। আর সেখানেই পরিবার এবং প্রিয়জনরা অভিনেতার মাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তার এক্স হ্যান্ডেলের মাধ্যমে অভিনেতার প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘আমি প্রার্থনা করি যে বিদেহী আত্মা চির শান্তিতে থাকুক এবং সুদীপ ও তার পরিবারকে শোক-বেদনা সহ্য করার শক্তি দান করুন।’

অভিনেতা কিচ্চা সুদীপের ঘনিষ্ঠজনদের থেকে জানা যায়, মায়ের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিলেন অভিনেতা। তাই জীবনের এত গুরুত্বপূর্ণ একজনের চলে যাওয়ায় ভেঙে পড়েছেন সুদীপ।

উল্লেখ্য, প্রাথমিকভাবে কন্নড় সিনেমা কাজ করে থাকলেও তেলুগু, হিন্দি এবং তামিল সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পেয়েছে কিচ্চা। ‘হুঁচা’, ‘নন্দী’ এবং ‘সোথী মুথু’ সিনেমার জন্য ধারাবাহিকভাবে টানা ৩ বার সেরা ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার – কন্নড় জিতেছেন কিচ্চা সুদীপ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share