Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মা হারিয়েছেন অভিনেতা শিমুল

মায়ের সাথে অভিনেতা শিমুল | ছবি: ফেসবুক

৯ আগস্ট মা হারিয়েছেন অভিনেতা ও প্রযোজক মনির খান শিমুল। ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা বেগম হোসনে আরা খানম।

অভিনেতা শিমুলের পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনার পূর্বধলা থানার কাজলা গ্রামে পারিবারিক মসজিদে বাদ জুমা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নেত্রকোনায় শিমুলের বাবা মরহুম মর্তুজ আলি খানের কবরের পাশে দাফন করা হয়েছে বেগম হোসনে আরা খানমকে।

তিনি ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মনির খান শিমুল তার সর্ব কনিষ্ঠ সন্তান।

উল্লেখ্য, নেত্রকোনার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের বিশিষ্ট সংগঠক এবং সমাজকর্মী মরহুম মর্তুজ আলি খানের স্ত্রী বেগম হোসনে আরা খানম। পাকিস্তান আমলে ইস্ট-পাকিস্তান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (ইপিসিআইসি) পরবর্তীতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-তে দীর্ঘ ৩০ বছর কর্মরত ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান
0
Share