Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

 মা হচ্ছেন সংগীতশিল্পী লিজা 

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও তার স্বামী | ছবি: ফেসবুক

বিয়ের দ্বিতীয় বছরে মা হচ্ছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। সুখবরটি গণমধ্যমকে নিশ্চিত করেছেন লিজার বাবা হেলাল উদ্দিন।

হেলাল উদ্দিন জানিয়েছেন, ‘লিজা এখন দেশের বাইরে আছে। স্বামীর সাথে আমেরিকায় স্থায়ী সে। সেখান থেকেই আমরা সবাই এই সুসংবাদটি পেয়েছি। সবাই আসন্ন নতুন অতিথির জন্য দোয়া করবেন।‘

১৮ মার্চ লিজার বেবি বাম্পের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।‘

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ জয়ের পর থেকে সংগীত অঙ্গনে সরব সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share