Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

 মাহিরার বিয়ে

মাহিরা খান

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিতে অবস্থিত পার্ল কন্টিনেন্টাল হোটেলের ভুরবান শাখায় প্রেমিক সেলিম করিমের সাথে ডেস্টিনেশন ওয়েডিং সম্পন্ন করেছেন তারকা।

১ অক্টোবর নায়িকার ম্যানেজার অনুষা তালহা খান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নায়িকার বিয়ের ভিডিও শেয়ার করেন। প্যাস্টেল রঙের লেহেঙ্গা ও কালো রঙের শেরওয়ানিতে বরাবরই অন্তর্জালে আলোড়ন তুলেছেন বর-কনে।

কে এই সেলিম করিম?

সেলিম করিম পাকিস্তানের ডিজিটাল পেমেন্ট সল্যুশন প্রভাইডার সিমপয়সা’র সিইও। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৫ টি দেশে নিজেদের সেবা প্রদান করে থাকে। তিনি পেশাগতভাবে একজন ডিস্ক জকি’র কাজও করে থাকেন।

২০১৭ সালে ট্যাপম্যাড টিভি নামক একটি অ্যাপ্লিকেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সেলিম করিমের সাথে মাহিরার প্রথম সাক্ষাৎ হয়। ছয় বছরের প্রণয়ের সম্পর্কের পর অবশেষে ভালবাসার মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী।

এর আগে ২০১৫ সালে প্রথম স্বামী আলি আসকারীর সাথে দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন নায়িকা। প্রথম বিয়ে থেকে ১৩ বছরের ছেলেও রয়েছে মাহিরার।

ফাওয়াদ খান ও সনম সাইদের সাথে খুব শীঘ্রই নেটফ্লিক্সের একটি সিরিজে দেখা যাবে মাহিরাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share