Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মালাইকার বাবার মৃত্যু, আত্নহত্যা নাকি খুন?

অভিনেত্রী মালাইকা আরোরা ও তার বাবা অনিল আরোরা | ছবি: হিন্দুস্তান টাইমস

১১ সেপ্টেম্বর মুম্বাইয়ের বান্দ্রার একটি বিল্ডিংয়ে ষষ্ঠ তলা থেকে পড়ে গিয়ে মারা গেছেন অভিনেত্রী মালাইকা আরোরার বাবা অনিল আরোরা। তবে সে নিজে আফ দিয়েছেন নাকি অন্য কেউ জড়িত সে বিষয়ে এখনও কিছু জানা যায় নি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন মালাইকার বাবা। তবে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি এখন পর্যন্ত। কেন তিনি এমন আত্মঘাতী হলেন তা-ও স্পষ্টভাবে জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছেন, সকালে যখন এই আত্মঘাতী সিদ্ধান্ত নেন অনিল আরোরা, তখন বাড়িতে ছিলেন না মালাইকা। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সকলে। এসেছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ খানও। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিমও। বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, মার্চেন্ট নেভিতে কর্মরত ছিলেন অনিল আরোরা। মালাইকার যখন ১১ বছর বয়স, তখন তার মা-বাবা বিবাহবিচ্ছেদ ঘটে। মা জয়সির কাছেই থাকতেন মালাইকা ও তার বোন অমৃতা। এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছিলেন মায়ের সাথে বেশি ঘনিষ্ঠ হলেও বাবার সাথে তার সম্পর্ক সহজ হতে শুরু করেছিল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী
0
Share