Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

মারা গেছেন বিখ্যাত মার্কিন গায়ক-অভিনেতা ববি শারম্যান

বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান মারা গেছেন । মঙ্গলবার ২৪ জুন প্রয়াণ ঘটে তার। সত্তর দশকের জনপ্রিয় এই তারকার মৃত্যুকালে বয়স হইয়েছিল ৮১ বছর।

শারম্যান এর স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান এক ইনস্টাগ্রাম পোস্টে গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ব্রিজিট লিখেছেন, ‘আমার স্বামী ববি শারম্যান আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তার হাতে হাত রেখে তিনি আমাদের ভালোবাসার ২৯ বছরের সংসারকে সম্মান জানিয়ে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়েও তিনি আমার পাশে ছিলেন, সবসময় ছিলেন। তিনি ছিলেন সাহসী, কোমল আর আলোয় ভরা মানুষ।  

মাস কয়েক আগে জানা যায়, মরণঘাতি ক্যানসারে আক্রান্ত ছিলেন শারম্যান; ছিলেন স্টেজ ৪ এ। সে সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। শেষদিকে কিডনি থেকে ক্যানসার তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে।

গায়ক ও অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও ববির জীবনের আরেকটি অনন্য অধ্যায় হলো তার মানবসেবামূলক ভূমিকা। গ্ল্যামার ভুবন ছেড়ে তিনি যুক্ত হন জরুরি স্বাস্থ্যসেবা খাতে। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পশ্চিমের বিনোদন দুনিয়াতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share