Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

মারা গেছেন পূজা চেরির মা

পূজা চেরি ও তার মা ঝর্ণা রয় । ছবি: ফেসবুক

চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রয় মারা গেছেন। নিজ বাসায় ২৪ মার্চ সকাল ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চিত্রালীকে খবরটি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি জানান, প্রায় সাত দিনের মত আইসিইউতে ছিলেন পূজার মা। নিবিড় পরিচর্যায় ধীরে ধীরে রিকভারি করেন তিনি। এরপর পাঁচ-ছয় দিন নরমাল বেডে ছিলেন। সেখান থেকে প্রায় তিন-চারদিন আগে উনাকে রিলিজ করা হয় এবং বাসায় নিয়ে যাওয়া হয়।

এরপরই আজিজ যোগ করেন, ‘আজ (২৪ মার্চ) সকাল ১১টায় উনি বাসায় ইন্তেকাল করেন।’ সবশেষে প্রযোজক জানান, পূজার মা বিভিন্ন রকমের রোগ ও জটিলতায় ভুগছিলেন। হাই ডায়াবেটিস ছিল তার। ফলশ্রুতিতে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে তার শরীরে।

উল্লেখ্য যে, মাত্র ১৪ বছর বয়সে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা। এই প্রযোজনা সংস্থা থেকে তার ‘পোড়ামন-২ ’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলো মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়েই আলোচনায় আসেন পূজা।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে পূজা অভিনীত সিনেমা ‘লিপস্টিক’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share