Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

মারা গেছেন ক্যামেলিয়া মোস্তফা 

ক্যামেলিয়া মোস্তফা | ছবি: ফেসবুক

মারা গেছেন একসময়ের আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী ক্যামেলিয়া মোস্তফা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা সাজু খাদেম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে সাজু লেখেন, ‘চলে গেলেন অভিনয় ও আবৃত্তি শিল্পী ক্যামেলিয়া।’

জানা গেছে, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ক্যামেলিয়া। কয়েক বছর ধরেই নাকি অসুস্থ ছিলেন এই শিল্পী। অবশেষে ১৬ জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি মারা গেছেন।

ক্যামেলিয়া মোস্তফা | ছবি: ফেসবুক 

প্রসঙ্গত, প্রখ্যাত কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম ও হোসনে আরা বিজু দম্পতির মেয়ে ক্যামেলিয়া মুস্তাফা। স্বামীর সাথে বিচ্ছেদের পর অভিনেতা গোলাম মুস্তাফাকে বিয়ে করেন বিজু। এরপর এই পরিবারেই মায়ের কাছে বড় হয়েছেন ক্যামেলিয়া।

উল্লেখ্য যে, আবৃত্তি করে এক সময় বেশ সুখ্যাতি অর্জন করেন ক্যামেলিয়া। এছাড়া অভিনয়ও করতেন তিনি। পরবর্তীতে পাড়ি জমানো দেশের বাইরে। কিছুদিন আগে আবারও দেশে ফিরেছিলেন এ আবৃত্তিশিল্পী।

মৃত্যুর পর উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে ক্যামেলিয়াকে সমাহিত করা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share