Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

‘মান্নাত’ ছেড়ে ভাড়া বাসায় উঠছেন শাহরুখ

প্রাচীন গ্রীসের ডেলফি মন্দিরের মতো সম্মানিত ও পবিত্র না হলেও গুরুত্বের দিক থেকে তার চাইতে কম যায় না শাহরুখ খানের মুম্বাই শহরের বান্দ্রার বাড়ী ‘মান্নাত’। মুম্বাই গেলে এই বাড়ির সামনে যায় না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। শাহরুখ খানের বাড়ির সামনে প্রায় প্রতিদিনই থাকে দর্শকের আনাগোনা।

এবার সেই ‘মান্নাত’ ছাড়ছেন বলিউডের বাদশাহ। শিগগিরই নাকি সপরিবারে ঠিকানা বদল করছেন এই তারকা। বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলসের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবার।

বান্দ্রার বাড়ী ‘মান্নাত’ এ শাহরুখ খান | ছবি: ফেসবুক

সম্প্রতি নতুন একটি বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন শাহরুখ। কিন্তু কেন হঠাৎ ‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ ও তার পরিবার?

জানা গেছে, ‘মান্নাত’ -এর অন্দরসজ্জা পরিবর্তন করা হবে। শীঘ্রই সেসবের কাজ শুরু হবে বাড়িতে।

তাই আপাতত ওই বাড়ি ছেলে পালি হিলসের বাড়িতে থাকবে খান পরিবার। আগামী মে মাস থেকে শুরু হবে ‘মান্নাত’-এর কাজ। টানা দুই বছর বাড়ির কাজ চলবে। জানা গেছে ‘মান্নাত’-এ আরো দুটি তলা যোগ করা হবে। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছিলেন ২০২৪ সালে।

পালি হিলের বাড়িতেই থাকবেন শাহরুখরা যত দিন না ‘মান্নাত’-এ কাজ শেষ হয়। পালি হিলের সেই আবাসনের চারটি তল ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে ২.৯০ কোটি রুপি ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য। আর এই খবরে মন ভেঙেছে অনুরাগীদের।  

প্রায়ই ‘মান্নাত’-এর ছাদ থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ। হাত নাড়েন তাদের উদ্দেশে। সেই ইচ্ছে আপাতত পূরণ হবে না অনুরাগীদের।

উল্লেখ্য, এই মুহূর্তে শাহরুখ তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত। এই ছবিতেই প্রথমবার শাহরুখকন্যা সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share