Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

মাতৃভাষার চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাতৃভাষার চলচ্চিত্র উৎসব ২০২৫। আগামী ২৩-২৪ ফেব্রুয়ারি, দুইদিন চলবে এ উৎসব। ২৩ ফেব্রুয়ারি বেলা ৩টায় ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে উৎসবের উদ্বোধন করা হবে। উৎসবে বাংলা ভাষার চলচ্চিত্রের পাশপাশি  দেশের চাকমা, মারমা, ম্রো, বম, গারো ও সাঁওতাল ভাষায় নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড এম এম আকাশ, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক এ বি এম শামসুল হুদা, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ এবং জনউদ্যোগ জাতীয় কমিটির আহবয়ক ডা মুশতাক হোসেন।

২৩ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে উৎসব শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি রাত ৯টায় শেষ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলার চিকিৎসক এবং চলচ্চিত্র প্রযোজক ডা মং উষা থোয়াই। আরও অংশ নেবেন চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিক্ষক ও দর্শনার্থী। চলচ্চিত্র উৎসবে কোনো প্রবেশ ফি থাকছে না।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share