Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

মাইলস্টোনের শিশুদের জন্য অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখির পরামর্শ   

সোমবার দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুলের ভবনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বহু প্রাণহানি হয়েছে। ভয়াবহ এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত গোটা দেশ ও শোবিজ অঙ্গন। তারই ধারাবাহিকতায় এবার আগুনে দগ্ধ অভিনেত্রী তার অভিজ্ঞতা থেকে দিলেন পরামর্শ।

২০২৩ সালের জানুয়ারিতে শুটিং করতে গিয়ে অগ্নিকাণ্ডের শিকার হন অভিনেত্রী শারমিন আঁখি।

তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল। প্রায় মৃত্যুর কোল থেকে ফিরে আসেন অভিনেত্রী। সুস্থ হয়ে ওঠলেও এখনো আগুনের ক্ষত ও ভয় বয়ে বেড়াচ্ছেন তিনি। মাইলস্টোন ট্র্যাজেডিতেও  বহু শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে এবং চিকিৎসাধীন।

তাদের কথা ভেবে নিজের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দিয়েছেন আঁখি। ফেসবুকে তিনি লিখেছেন, ‘আগামী এক সপ্তাহ বাচ্চাদের কাছে যত কম ভিজিটর যাওয়া যায়, ততই মঙ্গল। প্রচুর ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়টায়। আগুনে পোড়ার পরবর্তী ইফেক্ট হচ্ছে ইনফেকশন। চিকিৎসাধীন বাচ্চাগুলোকে বাঁচাতে চাইলে প্লিজ আবেগের বশবর্তী হয়ে এই মুহূর্তে তাদের দেখতে যাবেন না।

আমাদের চামড়া জার্ম প্রটেক্ট করে। যেখানে চামড়াই নেই, সেখানে প্রটেকশন একদম শূন্য লেভেলে। ইনফেকশনের কারণে বেশির ভাগ রোগী মারা যায়। পোড়ায় মরে না। চামড়া পোড়ার কষ্টের সঙ্গে অন্য কোনো যন্ত্রণা মেলাতে যাবেন না। ওপরটা পোড়ায়, ভেতরটাও পোড়ায়। ড্রেসিংয়ের যন্ত্রণা আরো অসহ্যকর। নতুন চামড়া এলেই সেই চামড়া ঘষে আবার উঠানো হয়।’

আঁখি আরো বলেন, ‘ট্রমা শুরু হবে আর দশ দিন পরে। এখন প্রতিটা বাচ্চা অনুভূতি শূন্য। এই মুহূর্তে, একমাত্র ডক্টর ছাড়া ওদের আশপাশে যত কম যাওয়া যায় ততই ভালো। বাসায় ফেরার পর প্রত্যেকটা বাচ্চার মনঃসামাজিক চিকিৎসা প্রয়োজন। আমি তিন মাস মনঃসামাজিক চিকিৎসার শরণাপন্ন হয়েছি। শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতাটা অনেক জরুরি।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share