Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

মরে গিয়ে বিব্রত মিম 

আরোহী মিম । ছবি: ফেসবুক

সামজিক যোগাযোগমাধ্যমের যেমন নানান সুফল আছে, এই মাধ্যমের কুফলও আছে অনেক। কুফলগুলোর মাঝে গুজব ছড়িয়ে পড়ার বিষয়টিকে রাখা যেতে পারে তালিকার শীর্ষে। কেননা, গুজব থেকে অযথাই ভুল তথ্য ছড়িয়ে পড়ে ভুল বোঝাবুঝি সহ বিভিন্ন বিব্রতকর অবস্থায় পড়তে হয় মানুষজনকে।

সম্প্রতি গুজবের কারণে এমনই এক বিব্রতকর অবস্থায় পড়তে হলো অভিনেত্রী ও টিকটক তারকা আরোহী মিমকে। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল তার। যার কারণে বেশ বিরক্তও হয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, ৮ মার্চ বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে মিম মারা গেছেন বলে দাবি করা হয়। ভাইরাল ভিডিওর উপরে লেখা দেখা যায়- শুক্রবার (৮ মার্চ) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরোহী মিম।

বিষয়টি নিয়ে পরবর্তীতে মিম জানান, তার মৃত্যুর যে খবর ছড়ানো হয়েছে তা ভুয়া। বেঁচে আছেন তিনি। পাশাপাশি ফেসবুকে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সবই ভুয়া ও গুজব।

আমি মারা যাইনি, বেঁচে আছি। ফেসবুকে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সবই ভুয়া ও গুজব

– আরোহী মিম, অভিনেত্রী ও টিকটক তারকা

মিম আরও যোগ করেন, ‘আমি ভুয়া নিউজগুলোর কারণে বিব্রত হচ্ছি।’ তিনি জানান, ‘ভিডিওগুলোতে যে ছবি বা ক্লিপ ব্যবহার করা হয়েছে, সেগুলো আমার বিভিন্ন নাটকের দৃশ্য। যার বাস্তবের সাথে কোনো মিল নেই।’ যদিও কারা এসব ছড়াচ্ছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানেন না অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৪ সালে জন্ম নেয়া আরোহী মিম একজন মডেল, অভিনেত্রী ও টিকটক তারকা। ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও ও টিকটিকে শর্ট ভিডিও বানিয়ে মিম জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share