Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

মনির খানের বাবা আর নেই

বাবার সাথে কণ্ঠশিল্পী মনির খান | ছবি: ফেসবুক

২১ জানুয়ারি বিকেলে ঝিনাইদহে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কণ্ঠশিল্পী মনির খানের বাবা মাহবুব আলী খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

মনির খানের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৪টায় বাবা চলে গেছেন। আগামীকাল (বুধবার) বিকেলে শৈলকুপায় তার নামাজে জানাজা ও সেখানেই তাকে দাফন করা হবে।’

বাবার সাথে কণ্ঠশিল্পী মনির খান | ছবি: ফেসবুক

কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এই শিল্পী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share