Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

মধ্যরাতে সালমান খানের জন্মদিন পালন

সালমান খান | ছবি: সংগৃহীত

২৭ ডিসেম্বর ৫৮ বছরে পদার্পণ করলেন বলিউডের অভিনেতা সালমান খান। যিনি তিন দশকেরও বেশি সময় ধরে পর্দা কাপিয়ে বেড়াচ্ছেন। সাথে বিশ্বজুড়ে তৈরি করেছেন বিশ্বস্ত এক বৃহৎ ফ্যানবেজ। সালমানের ভক্তরা প্রতিদিনই মুগ্ধ হয় ‘ভাইজানের কারিশমায়’। প্রিয় তারকার জন্মদিনও তাই তাদের কাছে অনেক স্পেশাল। তারা মুখিয়ে থাকেন জন্মদিন কিভাবে পালন করছেন তাদের নায়ক তা জানার জন্য।

হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, ২০২৩ সালের ২৭ ডিসেম্বর জন্মদিন শুরু হতেই দিল্লি থেকে মধ্যরাতে মুম্বাই ফিরেছেন ‘টাইগার’ খ্যাত এই অভিনেতা। মুম্বাই এসেই পরিবারের সাথে সময় কাটিয়েছেন তিনি। এর আগে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় অভিনেতাকে। যেখানে অভিনেতার পরনে ছিল কালো শার্ট ও জিন্স। বিমানবন্দরে ভারতীয় আলোকচিত্রীদের তথা পাপারাৎজিদের উদ্দেশ্যে হাত নাড়েন, পোজ দিয়ে ছবিও তোলেন তিনি।

বিমানবন্দরে সালমান খান । ছবি: সংগৃহীত

এরপর সালমান তার বোন অর্পিতা খানের বাড়িতে উপস্থিত হন। সেখানেই মিডনাইট বার্থডে সেলিব্রেশন করেছেন তিনি।

পরিবারের সাথে জন্মদিন পালন করছেন সালমান খান । ছবি: সংগৃহীত

জানা গেছে, সালমান খান ও তার ভাগ্নি অর্থাৎ অর্পিতার মেয়ে আয়াতের জন্মদিন একই দিনে। সেজন্য মামা-ভাগ্নি মিলে এইদিনে পরিবারের উপস্থিতিতে একসঙ্গে কেক কেটেছেন দুইজন। নিজের জন্মদিনে আয়াতের জন্য বার্থডে সং গাইতেও দেখা গেছে সালমানকে।

উল্লেখ্য যে, ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন সালমান খান। চিত্রনাট্যকার সেলিম খান এবং তার প্রথম স্ত্রী সুশীলা চরকের সন্তান তিনি। ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘ম্যায়নে পিয়ার কিয়া’ ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র, যেখানে কেন্দ্রীয় চরিত্রে প্রথম দেখা যায় সালমানকে। সেই ছবিটি ভক্তদের মনে গেঁথে আছে এখনো।

১৯৮৮ সাল থেকে শুরু হওয়া সালমানের কারিশমা এখনো সমানভাবেই অব্যাহত আছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share