Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

মধ্য*প্রাচ্যে নি’ষিদ্ধ হলো হৃতিক-দীপিকার ‘ফাইটার’

‘ফাইটার’ সিনেমার পোস্টারে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন । ছবি: সংগৃহীত

২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে বলিউডের অভিনয়শিল্পী হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ফাইটার’। একদিকে যখন অগ্রিম টিকিট বিক্রিতে সিনেমাটির দাপট আছে অব্যাহত, অন্যদিকে হৃতিক-দীপিকার মধ্য*প্রাচ্যের ভক্তদের জন্য আসলো দুঃসংবাদ।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, আরব আমিরাত ব্যতিত গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) অন্তর্ভুক্ত দেশগুলোতে নি”ষিদ্ধ করা হয়েছে ‘ফাইটার’।

বলিউড বাণিজ্য বিশ্লেষক ও প্রযোজক গিরিশ জোহর একটি টুইটে লিখেছেন, “বিপত্তি, ফাইটার আনুষ্ঠানিকভাবে থিয়েটারে মুক্তির জন্য মধ্যপ্রাচ্যজুড়ে নি”ষিদ্ধ হয়েছে। শুধু সংযুক্ত আরব আমিরাতে ‘পিজি ১৫’ (প্রাপ্তবয়স্কের জন্য) ক্যাটাগরিতে মুক্তি পাবে!”

এদিকে ‘ফাইটার’ সিনেমা নিয়ে নিন্দার ঝড় উঠেছে পাকিস্তানে। সমালোচকদের তালিকায় আছেন পাকিস্তানের জনপ্রিয় কয়েকজন অভিনয়শিল্পীও। অভিনেত্রী হানিয়া আমির, অভিনেতা আদনান সিদ্দিকীসহ আরও বেশ কয়েকজন তারকারা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন সিনেমাটি নিয়ে। এমনকি হানিয়া তো দাবি করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতেই এই সিনেমাটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য যে, ‘ফাইটার’ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মত পর্দায় জুটি বেঁধেছেন হৃতিক ও দীপিকা। সিনেমায় স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের গ্রিক গড। আর স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় দেখা যাবে দীপিকা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share