Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভালোবাসার গল্পে প্রীতম হাসান–তানজিন তিশা

প্রীতম হাসান ও তানজিন তিশা | ছবি: চরকি

রূপকথার গল্পের মতো না হলও, ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে চরকি অরিজিনাল ‘ঘুমপরী’। আর সেখানে প্রথমবারের মত জুটি বেঁধে পর্দায় আসতে যাচ্ছে সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান ও অভিনেত্রী তানজিন তিশা।

প্রীতম-তিশার পাশাপাশি জুলাই–আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারসা মাহজাবীনকে নিয়ে চরকি অরিজিনাল ওয়েবফিল্মটি নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। নির্মাতা হিসেবে ‘ঘুমপরী’ হতে যাচ্ছে চরকির সঙ্গে তার প্রথম কাজ। ১০ ডিসেম্বর বিকেলে চরকির অফিসে হয় ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর। এ সময় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী তানজিন তিশা, প্রীতম হাসান, পারসা মাহজাবীর ও নির্মাতা জাহিদ প্রীতম। চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

চরকি’র সিইও রেদওয়ান রনির সাথে টিম ‘ঘুমপরী’ | ছবি: চরকি

’ঘুমপরী’ প্রসঙ্গে তানজিন তিশা বলেছেন, ‘গল্পটা শুনলে বা দেখলে যে কেউ মুগ্ধ হবেন। এই গল্প দিয়ে চরকির সঙ্গে কাজ শুরু না করলে আমার বোকামি হবে বলে মনে হয়। তাই কাজটিতে যুক্ত হয়েছি। আশা করছি দর্শকদের খুভ ভালো লাগবে।’

ওয়েব ফিল্মটির অভিনেতা ও পরিচালক– দুজনের নামই প্রীতম। অভিনেতা প্রীতম হাসান জানান, তাদের নাম এক হলেও বানানে পার্থক্য আছে। প্রীতম হাসান বলেন, ‘খুব সুন্দর গল্পের কাজ এটি। এরই মধ্যে নির্মাতা দর্শকদের সুন্দর সুন্দর অনেক কাজ উপহার দিয়েছেন। আশা করছি ’ঘুমপরী’ দর্শকদের আরও ভালো লাগবে।’

নির্মাতা জাহিদ প্রীতমের সাথে পারসা, তিশা ও অভিনেতা প্রীতম | ছবি: চরকি

যাদেরকে এতদিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন পারসা মাহজাবীন। প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন কোনো ওয়েব ফিল্মে। স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বিসত তিনি। বলেন, ’এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যাদের পছন্দ করি, তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। চরকির সঙ্গেও কাজ করার ইচ্ছা ছিল, সেটাও পূরণ হলো। সব মিলিয়ে আমি খুব খুশি এবং আশাবাদী।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়

শূন্য থেকে সংগীতের কিংবদন্তি হয়ে ওঠার গল্প পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই…
মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়

ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগলের প্রতিদ্বন্দ্বিতার গল্প

সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগল প্রতিদ্বন্দ্বিতারও এক ধরনের শিল্প আছে। সেই প্রতিদ্বন্দ্বিতা শিল্পের নিয়ম ও…
ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী

উপন্যাস থেকে চলচ্চিত্র – কতটা সফল রূপান্তর?

উপন্যাস থেকে চলচ্চিত্র – কতটা সফল রূপান্তর? একটা উপন্যাস পড়তে পড়তে আমরা যে সিনেমাটা মাথার ভেতরে বানিয়ে…
উপন্যাস থেকে চলচ্চিত্র - কতটা সফল রূপান্তর

নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম ও জেল জীবনের উপলব্ধি জানালেন  

নুসরাত ফারিয়া ঢালীউড স্টার শাকিব খানের সঙ্গে  অভিনেত্রী নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিনা তা নিয়ে শোবিজ…
নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম
0
Share