Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারতে মিশা সওদাগরের হ্যাটট্রিক

মিশা সওদাগর | ছবি: সংগৃহীত

সম্প্রতি তিনটি বহুল আলোচিত ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। আর তিনটি ছবিরই শুটিং হবে ভারতে।

মিশার চুক্তিবদ্ধ হওয়া সিনেমাগুলো হলো- অনন্য মামুনের ‘দরদ’, হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ এবং তানিম রহমান অংশুর ‘খেলা হবে’। এই তিনটি ছবি নিয়েই প্রত্যাশার কমতি নেই দর্শকদের মাঝে। ঢালিউডের বর্তমান সময়ের সবচেয়ে পপুলার তারকাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে এসব চলচ্চিত্র। তাই অভিনেতা নিজেও তার প্রজেক্টগুলো নিয়ে বেশ উচ্ছ্বসিত।

মিশা জানান, “এটা আমার জন্য হ্যাটট্রিক! সব ছবিই একে অপরের থেকে আলাদা।” অভিনেতার শুটিং শুরু হবে বারানসি থেকে ‘দরদ’ দিয়ে। তার পরের স্টপ মুম্বাইয়ে। এখানে হবে ‘খেলা হবে’ সিনেমার শুটিং। সবশেষে ‘কবি’ চলচ্চিত্রের শুটিং করতে তাকে যেতে হবে কলকাতায়।

সব মিলিয়ে ভারতের একেক লোকেশনে ব্যাক টু ব্যাক প্রজেক্ট নিয়ে ব্যস্ত হতে যাচ্ছেন মিশা। অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল চরকির ‘যদি আমি বেঁচে ফিরি’ সিরিজে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

নবগঠিত সরকারের কাছে শোবিজের চার তারকা যা চাইলেন

সরকার ও শোবিজ সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে রাজনৈতিক সরকার। গত ১৭ ফেব্রুয়ারি শপথও…
নবগঠিত সরকারের কাছে শোবিজের

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির
0
Share