Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ভারতের সাথে বাংলাদেশেও মুক্তি পাবে ‘পদাতিক’

‘পদাতিক’ সিনেমার পোস্টারে চঞ্চল চৌধুরী । ছবি: ফেসবুক

অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত বহুল প্রতীক্ষিত টলিউডের সিনেমা ‘পদাতিক’। ভারতের স্বাধীনতা দিবস, অর্থাৎ ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। এবার নতুন খবর হলো- পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে ‘পদাতিক’।

জানা গেছে, ‘পদাতিক’ বাংলাদেশে আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ১৩ জুলাই প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়। সিনেমাটির পোস্টারের ছবি পোস্ট করে ক্যাপশনে তারা ইংরেজিতে লিখেছেন, ‘শীঘ্রই আসছে পদাতিক’।

‘পদাতিক’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

এদিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, ‘ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে পদাতিক। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। পদাতিক আমদানির জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি আমরা। আশা করছি, শিগগিরই প্রয়োজনীয় অনুমতি পেয়ে যাব।’

প্রসঙ্গত, সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ ছবি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন। এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘হুব্বা’ সিনেমাটিও বাংলাদেশে আমদানি করেছিল জাজ মাল্টিমিডিয়া। ‘হুব্বা’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম।

এদিকে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত। এই বায়োপিকের নামই ‘পদাতিক’। এতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share