Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ব্যারিস্টার সুমন এখন কোথায়? যা জানালেন পিয়া জান্নাতুল 

পিয়া জান্নাতুল ও সৈয়দ সায়েদুল হক সুমন । ছবি: গুগল

মডেল ও অভিনেত্রী হিসেবে তো বটেই, আইনজীবী হিসেবেও দর্শকদের কাছে ইতিমধ্যেই সুখ্যাতি অর্জন করেছেন পিয়া জান্নাতুল। ব্যারিস্টার হিসেবে পিয়ার প্রসঙ্গ আসলেই আরও একটি নাম উঁকি দেয় দর্শকদের মনে। তিনি হলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কেননা কাজের সুবাদে প্রায় সময়ই এই দুজনকে দেখা গেছে একসাথে।

কিন্তু ছাত্র- জনতার তোপের মুখে ৫ আগস্ট সাবেক সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের সব নেতাকর্মীরা। এ সরকারের সাবেক সংসদ সদস্য হওয়ায়, সেদিন থেকে লাপাত্তা আছেন ব্যারিস্টার সুমনও। তার ফোন নম্বরটিও পাওয়া যাচ্ছে বন্ধ।

এখন পর্যন্ত সুমনের খোঁজ পাওয়া না যাওয়ায় সহকর্মী পিয়ার সাথে যোগাযোগ করা হলে, তিনি কথা বলেছেন এ প্রসঙ্গে।

পিয়া জানান, তিনি জানেন না বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন। তার ভাষ্যমতে, ‘আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান।’

পিয়া জান্নাতুল ও সৈয়দ সায়েদুল হক সুমন । ছবি: গুগল

অভিনেত্রী আরও বলেন, ‘কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।’

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার সুমন। বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে ও কনটেন্ট বানিয়ে আগে থেকেই নেটিজেনদের মাঝে বিশেষ পরিচিতি পেয়েছিলেন তিনি।

এদিকে ২০২৩ সালের জানুয়ারি মাসে সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন পিয়া জান্নাতুল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share