Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

ব্যবসা শুরু করলেন মেহজাবীন চৌধুরী

ব্যবসা শুরু করলেন মেহজাবীন চৌধুরী

ব্যবসা শুরু করলেন মেহজাবীন চৌধুরী

ক্যারিয়ারের এক পর্যায়ে দেশ-বিদেশের অসংখ্য তারকাই অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কেউ করেন রেস্তোরাঁ, কেউ পার্লারের ব্যাবসা, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড, কারো বা থেকে প্রোডাকশন হাউজ। তেমনি ব্যবসা শুরু করলেন মেহজাবীন চৌধুরী । অভিনয়ের পাশাপাশি নতুন উদ্যোগে তাঁর পদচারণা মনোযোগ আকর্ষণ করেছে। ফ্যান ও গণমাধ্যম উভয়ই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে এবং আগ্রহ নিয়ে অনুসরণ করছে। তার প্রতিষ্ঠানের নাম ‘ফার্নি’। এটি একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্ম।

সম্প্রতি এক পডকাস্টে এই ভিন্ন উদ্যোগের কথা জানান অভিনেত্রী। ভবিষ্যতে এটা নিয়ে আরও মনোযোগী হওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

ফার্নি ব্রেন চাইল্ড

মেহজাবীন চৌধুরী বলেন, ‘একসময় কস্টিউম ডিজাইন নিয়ে আমি খুব আগ্রহী ছিলাম। মনে হয়েছিল, ওটা নিয়ে কাজ করব। পরে মনে হলো, এটা আমার দ্বারা সম্ভব নয়। এরপর অনুভব করলাম, অভিনয়ের পর যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে, সেটা হলো, ইন্টেরিয়র ডিজাইন। নিজের বাসায় করতে করতে ও বন্ধুদেরটা দেখতে দেখতে এটা নিয়ে মূলত আগ্রহ সৃষ্টি হয়েছে। সেই আগ্রহের জায়গা থেকে কয়েকজন বন্ধু ও সহকর্মীর সঙ্গে মিলে ইন্টেরিয়র ফার্ম দিয়েছি; যেটার নাম ‘‘ফার্নি’।’

মেহজাবীন আরও বলেন, ‘ফার্নি আমাদের ব্রেন চাইল্ড। বিষয়টি নিয়ে আমি কাজ করতে চাই। কতটুকু করতে পারব, জানি না। কিন্তু ইন্টেরিয়র ডিজাইন আমার কাছে খুব মজার কাজ বলে মনে হয়। প্রত্যেক মানুষের চাওয়া ভিন্ন। সেটাকে মাথায় রেখে নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করা আমার কাছে ভীষণ এক্সাইটিং লাগে। এখন পর্যন্ত গত দেড় বছরে আমরা ছয়টি প্রজেক্ট করেছি।“

এত দিন কেন ব্যবসার বিষয়টি লুকিয়ে রেখেছিলেন তা নিয়ে মেহজাবীন বলেন, ‘এটি নিয়ে আমি ফেসবুকে কয়েকবার পোস্ট করেছি। কিন্তু সেভাবে কেউ খেয়াল করেনি। মনে করেছে, আমি হয়তো অন্য কারওটা প্রমোট করছি। তবে এটাও সত্যি, সেভাবে এই প্রজেক্ট নিয়ে কোথাও বলা হয়নি।’

ভবিষ্যতে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেওয়ার ইচ্ছা রয়েছে বলে জানান মেহজাবীন। ইন্টেরিয়র ডিজাইনের পাশাপাশি সিনেমা প্রযোজনার সঙ্গেও যুক্ত থাকতে চান তিনি। ‘সাবা’ ও ‘প্রিয় মালতি’ সিনেমার প্রযোজনার সঙ্গেও মেহজাবীন যুক্ত ছিলেন বলেন জানান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share