Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২২, ২০২৬

জুলাই মেমোরিয়াল প্রাইজ

জুলাই মেমোরিয়াল প্রাইজ

জুলাই মেমোরিয়াল প্রাইজ : বুসান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো

এ বছর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (বিআইএফএফ) ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার চালু হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার (১৯ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

জুলাই মেমোরিয়াল প্রাইজ : বুসান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। আগামী ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৩০তম বুসান চলচ্চিত্র উৎসবের সময় এই নতুন পুরস্কারের উদ্বোধন করা হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান ফিল্ম ফেস্টিভ্যালের ভিশন এশিয়া বিভাগে প্রতিযোগিতা করা ছবিগুলোর মধ্যে থেকে একটি যোগ্য চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।

পুরস্কার প্রাপ্ত ছবিটি সামাজিক ন্যায়বিচার, মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার ও অসাম্যের বিরুদ্ধে লড়াই—এসব গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্মিত হওয়া উচিত। এই উদ্যোগ বুসান চলচ্চিত্র উৎসবকে শুধু বিনোদনের ক্ষেত্র হিসেবে নয়, বরং সমাজ পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরবে।

উৎসবের সমাপনী দিনে বিজয়ী নির্মাতার হাতে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ তুলে দেওয়া হবে। এটি আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের স্বীকৃতি দেয়ার পাশাপাশি এশিয়ার চলচ্চিত্র জগতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

বুসান চলচ্চিত্র উৎসবের ভিশন এশিয়া বিভাগ এবং নতুন পুরস্কারগুলো সিনেমা প্রেমী ও সামাজিক সচেতন দর্শকদের জন্য অনন্য সুযোগ সৃষ্টি করবে। এখানে সিনেমা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজকে প্রভাবিত করার শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। এশিয়ার প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটি একটি স্বীকৃতি ও উদ্দীপনার উৎস হিসেবেও বিবেচিত হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী চিরবিদায় নিলেন

ফরহাদ রেজা চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও মেকআপ আর্টিস্ট ফরহাদ রেজা চিরবিদায় নিয়েছেন। তিনি…
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী
0
Share