Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

বিসিবির নতুন সভাপতিকে আসিফের শুভ কামনা

বিসিবির সভাপতি ফারুখ আহমেদের সাথে সংগীতশিল্পী আসিফ আকবর | ছবি: ফেসবুক

২১ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বিসিবির নতুন সভাপতিকে অন্য সবারমত শুভেচ্ছা জানিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবরও।

বুধবার (২১ আগস্ট) নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সংগীতশিল্পী লেখেন, ‘আকষ্মিক বন্যার জন্য মন খারাপ। তবুও আপনাকে অভিনন্দন জানাচ্ছি সদ্য নিয়োগ পাওয়া বিসিবি বস ফারুক আহমেদ ভাই। যোগ্য লোক এসমস্ত গূরুত্বপূর্ন জায়গায় থাকা জরুরী। আপনাকে নির্বাচন করে অন্তর্বর্তী সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ।’

খুব ছোট থেকেই ফারুককে চেনেন জানিয়ে আসিফ আকবর লেখেন, ‘কিশোর বয়স থেকে ক্রিকেটার ফারুক ভাইয়ের ডেডিকেশনের গল্প শুনেছি, পরবর্তীতে বিগ ব্রাদার হিসেবে আপনাকে পেয়েছি। ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের পরীক্ষিত বীর। এবার আমি নিশ্চিত ক্রিকেটপাগল জাতি আর বিবি- গোলামের বাক্সে আটকে থাকবেনা।’

সবশেষ এই গায়ক লেখেন, ‘অনেক শুভকামনা রইলো ফারুক ভাই। আপনার হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশের ক্রিকেট। ভালবাসা অবিরাম…।’

প্রসঙ্গত, জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুক আহমেদের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share