Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

বিশ্বব্যাপী ‘কাল্কি’র নতুন রেকর্ড!

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার পোস্টারে প্রভাস, দীপিকা ও অমিতাভ বচ্চন | ছবি: আইএমডিবি

২৭ জুন মুক্তির পর থেকেই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে দক্ষিণী প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’। গড়ছে একের পর এক রেকর্ড! এবার মুক্তির ১৫ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি রুপি আয়ের নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।

‘কল্কি ২৮৯৮ এডি’র টিম জানিয়েছে, সিনেমাটি ১০০০ কোটির (গ্রস আয়) ঘরে পা রেখেছে। আরেকদিকে বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা তার এক্সে খবরটি নিশ্চিত করে লিখেছেন, ‘কল্কি ২৮৯৮ এডি বক্স অফিসে হাজার কোটি ছাড়িয়েছে।‘

ভারতীয় গণমাধ্যম গুলোর তথ্যমতে, কল্কি ১৫তম দিনে ভারতে আয় করেছে ৬.৩৫ কোটি রুপি। ১৫ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৪৩ কোটি রুপি। যার মধ্যে তেলেগু ভার্সনে ২৫৩ কোটি এবং হিন্দি ভার্সনে ২৩২ কোটি আয় করেছে এটি। বিশ্বব্যাপী আয় তুলে নিয়েছে ৯০০ কোটির বেশি।

ইতোমধ্যে ভারতীয় বক্স অফিসে ‘গাদার ২’ -এর আয় ছাড়িয়ে গেছে নাগ অশ্বিনের সাই-ফাই সিনেমা ‘কল্কি’ ! বাণিজ্য বিশ্লেষকদের মতে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার আয়কেও ছাড়িয়ে দৌড়ে আছে প্রভাসের ‘কাল্কি’ !

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share