Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

বিয়ে করেছেন মার্কিন গায়ক চার্লি পুথ

চার্লি পুথ ও ব্রুকি সানসোন | ছবি: ইনস্টাগ্রাম

অবশেষে পুর্ণতা পেল চার্লি- ব্রুকির প্রেম। সম্প্রতি নিজের দীর্ঘ দিনের বান্ধবী ও বাগদত্তা ব্রুকি সানসোনকে বিয়ে করেছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। ভক্তদের সাথে সুখবরটি ভাগ করে নিয়েছেন গায়ক নিজেই।

১৭ সেপ্টেম্বর, বুধবার বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করেণ গায়ক। যদিও বিয়ে সেরেছেন ১০ দিন আগেই। গত ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে নিজ বাড়িতে গাঁটছড়া বাঁধেন এই জুটি। নিজের ইনস্টাগ্রামে ছবি গুলো প্রকাশ করে চার্লি লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি ব্রুক… আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়ে তোমার সঙ্গে আছি। প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি আমার জীবনের প্রতিটি দিন তোমাকে ভালোবাসব। আর যখন আমরা আমাদের পরবর্তী ধাপে যাব আরও বেশি করে ভালোবাসবো।’ 

তিনি আরও লিখেছেন, ‘ব্রুক অ্যাশলে সানসোন এখন থেকে তুমি ব্রুক অ্যাশলে পুথ। আমাকে সবচেয়ে সুখী মানুষ করার জন্য তোমাকে ধন্যবাদ। এটা সবসময় তুমিই ছিলে।’

বর্তমানে এই নবদম্পতি হানিমুন উপভোগ করছেন। গত ১৫ সেপ্টেম্বর তাদের ইতালির কোমোতে দেখা যায়। এ সময় চার্লিকে ডোরাকাটা শার্ট এবং সাদা প্যান্টে দেখা গিয়েছে। অন্যদিকে ব্রুকের পরনে ছিলে চেরি প্যাটার্নের ম্যাচিং ব্রালেট এবং প্যান্ট।  

২০২২ সালের ডিসেম্বরে চার্লি পুথের ৩১তম জন্মদিনে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন তারা। এরপর গত বছরের সেপ্টেম্বরে বান্ধবী ব্রুকিকে বিয়ের প্রস্তাব দিতে নিউইয়র্কে উড়ে যান চার্লি পুথ। বান্ধবীর কাছ থেকে ইতিবাচক উত্তর পেয়ে ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিয়ে চার্লি পুথ লিখেছিলেন, ‘আমি আজ নিউয়র্কে উড়াল দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করি, এবং সে হ্যাঁ বলে, আজকে আমি সবচেয়ে সুখী মানুষদের একজন।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share