Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

বিয়ে করেছেন ‘বাজে স্বভাব’ খ্যাত রেহান

রেহান রাসুল | ছবি: ফেসবুক

৬ ডিসেম্বর বিয়ে করেছেন ‘বাজে স্বভাব’ খ্যাত সংগীতশিল্পী রেহান রাসুল। সোশ্যাল মিডিয়ায় বিয়ের সুখবরটি জানিয়েছেন গায়ক নিজেই।

রেহান রাসুলের ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

স্ত্রীর সাথে একটি স্থিরচিত্র শেয়ার করে রেহান লেখেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।’ গায়কের লালমাটিয়ার বাসায় সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। পাত্রীর নাম সাদিয়া ইসলাম। পরিবারের সবার কাছে তিনি পরিচিত বৃষ্টি নামে।

গণমাধ্যমের সাথে আলাপে শিল্পী রেহান জানিয়েছেন, ‘আমাদের পরিচয় ২০১৬ সালে। একসঙ্গে আমরা তখন এবিসি রেডিওতে কাজ করেছি। বৃষ্টি তখন ছয়-সাত মাস কাজ করেছিল প্রযোজক হিসেবে। তখন অবশ্য ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল না। ছিল শুধু বন্ধুত্ব। ২০২৩-এ এসে আমাদের আরেকটা আড্ডা হওয়া শুরু করে। ২০২৪ এর শুরু থেকে প্রেম। তারপর বিয়ে করে ফেললাম।’

রেহান রাসুল উল্লেখ করেন সাদিয়া ইসলামের সঙ্গে বিয়েটা হয়েছে কিছুদিন আগেই। ৬ ডিসেম্বর ছবি প্রকাশ্যে এনেছেন শুধু। আর এমনটা করার কারণ হিসেবে গায়ক উল্লেখ করেছেন, ‘আমরা বিয়েতে কোনো অনুষ্ঠান করিনি। আত্মীয়-স্বজন কাউকে জানানোও হয়নি। দুই পরিবারের অভিভাবকপর্যায়ে মাত্র কয়েকজন উপস্থিত ছিলেন। গতকাল(৬ ডিসেম্বর) মনে হয়েছে কাকে আলাদা করে জানাব, কাকে আয়োজন করে জানাব, কে আবার মন খারাপ করবে, কে অভিমান করবে- এসব চিন্তা করতে করতে মনে হলো, বিয়ের খবরটা এবার জানিয়ে দেওয়া উচিত। তাই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, ‘বাজে স্বভাব’ গানটি গেয়ে ছয় বছর আগে নজর কাড়েন রেহান রাসুল। পেশায় আরজে হলেও গানকে নিয়মিত সময় দিয়েছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্যের ছবি প্রকাশ

‘রাক্ষস’ সিনেমা জংলি সিনেমার পর থেকে বেশ আলোচনায় আছেন সিয়াম আহমেদ। গত ঈদের মতো এবারো আসছে তাঁর সিনেমা। সেই…
‘রাক্ষস’ সিনেমার একটি দৃশ্যের

হারিয়ে যাওয়া সিনেমা হল সংস্কৃতি – এক শহরের নিভে যাওয়া আলো

সিনেমা হল সংস্কৃতি – পোস্টার, টিকিট লাইন আর হারানো উন্মাদনা ঢাকা শহরকে যারা শুধু যানজট, কংক্রিট আর…
হারিয়ে যাওয়া সিনেমা হল সংস্কৃতি - এক শহরের নিভে যাওয়া আলো

মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন – ক্ষুব্ধ ওমর সানি

বিচ্ছেদের গুঞ্জনের জবাবে যা বললেন ওমর সানি দীর্ঘদিন ধরে দুই দেশে আলাদা থাকছেন চিত্রনায়ক ওমর সানী ও অভিনেত্রী…
মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন
0
Share